বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

এছাড়াও সিন্ডিকেশন রোধে প্রতিযোগিতা আইনের ২১(১) ধারার আলোকে কেন একটি প্রবিধান করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চাল, ডাল, তেল, চিনি, আটা, পেঁয়াজসহ নিত্যপণ্যগুলোকে কেন ওএমএস নীতিমালার অন্তর্ভুক্ত করে রেশন কার্ডের মাধ্যমে বিক্রির নির্দেশ কেন দেওয়া হবে না? তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। তার সাথে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা চেয়ে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD