মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নদীতে নিখোঁজের দু’দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে হোলি উৎসব শেষে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শুভ (১৪) নামের স্কুলছাত্রের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

রোববার (২০ মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

এর আগে গতকাল শুক্রবার (১৮ মার্চ) বিকেলে হোলি উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন শুভ।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানিয়েছেন, বিকেলে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে শুভ নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধান পায় না। রোববার সকালে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে শুভ’র ভাসমান মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

একই ঘটনায় গত শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার আগে সঞ্জিব কর্মকার নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD