শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :

ভোটের প্রচারে নেমেছেন মেহজাবীন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
ভোটের প্রচারে নেমেছেন মেহজাবীন!

টেলিভিশন নাটকে এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে।

সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট গ্রহণ। অন্তর্জালে ভোট প্রচারে নেমেছেন মেহজাবীন।

তিনি লিখেছেন, ”শুরু হয়ে গেল ‘মেরিল-প্রথম আলো পুরষ্কার-২০২১’ এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত বছর আমার অভিনীত ৫ টি নাটকের জন্য ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে,তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।”

ভোট করার নিয়ম জানিয়ে মেহজাবীন লেখেন, ‘ভোট দেয়া যাবে ৩টি পদ্ধতিতে :

১. অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে- https://lm.facebook.com/l.php…

২. প্রথম আলোর পেপারে দেওয়া কুপন কেটে, পূরণ করে৷ সেটি ডাকযোগে কিংবা নিজে গিয়ে প্রথম আলোর অফিসে জমা দিতে পারেন।

৩. এসএমএস এর মাধ্যমে।

এসএমএস দেওয়ার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP স্পেস 3g লিখে পাঠিয়ে দিন 22221 নাম্বারে (MP 3g to 22221)। প্রথম পর্বে ভোট দেওয়ার শেষ সময় ২৮ মার্চ, ২০২২।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD