মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী কাজের যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য কারিকুলামে পরিবর্তন আনা হতে পারে।’

বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়, সে চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হবেন, তিনি যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হতে পারেন। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়। সে উদ্যোক্তা হতে চাইলেও হতে পারেন। সেসব দক্ষতা নিয়ে যেনো সে পাস করতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD