সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

রাজধানীতে ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

রাজধানীতে ‘ছুরিকাঘাতে’ এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) ভোর ৫টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম বুলবুল হোসেন। মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে তার একটি চেম্বার রয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে মিরপুরের কাজীপাড়া বাসা থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD