শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় প্রাণহানি ও সংক্রমণ কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৪৭ হাজার ৮৮০ জনের।

এ ছাড়া নতুন করে আরও ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ১৯১ জন।

সোমবার (২৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ২৮২ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৩৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৮০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫২ জন এবং মারা গেছেন ৪২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ২৩৯ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৮২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ১০০ জন।

এ ছাড়া ফ্রান্সে ৪১ জন, জাপানে ৯৮ জন, হংকংয়ে ১৫১ জন, ইরানে ৫০ জন, ভিয়েতনামে ৪৮ জন, চিলিতে ৮৩ জন, ফিলিপাইনে ১৩১ জন, মেক্সিকোতে ১০১ জন এবং থাইল্যান্ডে ৮৪ জন মারা গেছেন।

আগেরে দিন রোববার (২৭ মার্চ) বিশ্বব্যাপী করোনায় ৪ হাজার ৬২৮ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৯২ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD