সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

স্ত্রীকে হত্যার পর হাসপাতালে রেখে পালানোর অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৮ মার্চ) সকালে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ওই নারীর নাম অনামিকা, আর তার স্বামীর নাম সাব্বির। হত্যার অভিযোগ করেছেন অনামিকার ভাই অনিক।

তিনি বলেন, ভগ্নিপতি সাব্বির আমার বোনকে হত্যা শেষে গ্রীণ রোডের নিউ ঢাকা হাসপাতালে ভর্তি রেখে পালিয়ে গেছে।

কলাবাগান থানা পুলিশের একটি সূত্র জানায়, আমরা জানতে পারি গতকাল দুপুরে সাব্বির তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সে মারা যায়।

এ বিষয়ে নিহতের ভাই অনিক মোল্লা অভিযোগ করে বলেন, সাব্বির আমার বোনকে হত্যা করেছে। হত্যার পর সে আমার বোনকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে তার মৃত্যুর খবর শুনে হসপিটাল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য আমরা সেটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে এসেছি।

এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এরশাদ বলেন, আমরা জানতে পেরেছি গ্রীনরোডের নিউ ঢাকা হাসপাতালে স্ত্রীকে চিকিৎসার জন্য এক নারীকে আনা হয়। পরবর্তীতে জানতে পারি তার স্বামী হসপিটালে ভর্তি করে নাকি পালিয়েছে‌।

তিনি বলেন, এ বিষয়টি আমাদের থানা পুলিশের কর্মকর্তা রাব্বানী খতিয়ে দেখছেন। বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD