মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম জহির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল)দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের মো. জামাল হোসেনের ছেলে। তিনি নিমসারে একটি সবজির আড়তে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম জানান, বুধবার দুপুরে কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী জহিরের। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD