শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :

‘মিস্টার অভিনেতা’ অপূর্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

রাস্তায় প্রচণ্ড মারামারির মধ্যে পড়ে যায় মিশাক। দৌড়ে এক বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চাইতে থাকে। দরজা খুলে বাসার ভদ্র মহিলা আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক। জ্ঞান ফিরে দেখে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সে। অবশেষে আশ্রয় জোটে মিলিদের বাসাতেই। কিন্তু মিলি চায় না ছেলেটা সেখানে থাকুক। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মিস্টার অভিনেতা’। রাজীব আহমেদ রচিত এ নাটক পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে মিশাক চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মিলি চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

নাটকের গল্প নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন—‘অপরিচিত একটি বাসায় আশ্রয় নিতে গিয়ে মিলির হাতে ধাক্কা খেয়ে স্মৃতিশক্তি হারান মিশাক। তারপর মিশাকের প্রতি মিলির চরম অবহেলা! মজার বিষয় হলো, এর পুরোটাই পরিকল্পিত অভিনয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মিস্টার অভিনেতা হয়ে ওঠেন অপূর্ব। মানে নাটকের ভেতরেই আরেকটি নাটক চলে। পুরোটা না দেখলে আসলে বুঝানো যাবে না। যথারীতি দারুণ অভিনয় করেছেন অপূর্ব ভাই ও মেহজাবীন আপু। যে অভিনয় দেখে মনেই হবে না, তারা অভিনয় করছেন।’

সিএমভি প্রযোজিত এ নাটকের শুটিং শেষ হয়েছে। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৫ রোজার পর নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD