সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

আনলকের পরের দিনই ভারতে আক্রান্ত-মৃত্যুর পাহাড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

দুই মাস পুরো লকডাউনে থেকেও করোনাভাইরাস সংক্রমণের লাগাম টানতে পারেনি ভারত। তার ওপর সোমবার থেকে শুরু হয়েছে আনলক প্রথম পর্ব। এতে নিষেধাজ্ঞা শিথিলের পর একটু একটু করে গতি পেতে শুরু করেছে জীবনযাত্রা। কিন্তু এর মধ্যেই বাড়ছে সংক্রমণের হার। সপ্তাহখানেক ধরে প্রায় প্রতিদিনই চলছে সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন, যা এখন পর্যন্ত একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। বিশ্বে আক্রান্তের হিসাবে কিছুদিন আগেই স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। আর এশিয়ার মধ্যে তারা রয়েছে সবার ওপরে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩১ জন। এটিও একদিনে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন। ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।

দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় চীনকে, আর মৃত্যুর সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। সরকারি হিসাবে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮, মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্ত ৩৩ হাজার ২২৯ জন, মৃত্যু ২৮৬ জনের। দিল্লিতে আক্রান্ত ২৭ হাজার ৯৪৩ জন, মারা গেছেন ৮৭৪ জন। গুজরাটে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৫, মৃত্যু ১ হাজার ২৮০ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD