রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

সর্বনিম্ন খরচে ব্যাংকক-ফুকেট-বালি নিয়ে যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ঢাকা থেকে মাত্র ২৫ হাজার ৯০৫ টাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ২৫ হাজার ৭৫ টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়ে যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। করোনাকালীন সংকট কাটানোর পর এশিয়ার কোনো এয়ারলাইন্স প্রতিষ্ঠানের এটাই সবচেয়ে বড় ছাড়।

সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন। যাত্রীরা ২৫ হাজার ৭৫ টাকায় মালয়েশিয়ার পেনাং, ২৭ হাজার ২০০ টাকায় থাইল্যান্ডের ফুকেট, ৩৩ হাজার ১৫০ টাকায় জাকার্তা, ৩৫ হাজার ৩৬০ টাকায় ইন্দোনেশিয়ার বালি, ৩৫ হাজার ৯৫৫ টাকায় ফিলিপাইনের ম্যানিলা, ৩৬ হাজার ৬৮৬ টাকায় সিঙ্গাপুর, ৬৭ হাজার টাকায় দক্ষিণ কোরিয়ার সিউল যেতে পারবেন (সবকয়টি গন্তব্যের রিটার্ন ভাড়া উল্লেখ করা হয়েছে)। এ দামে টিকিট পেতে হলে যাত্রীদের ২০২২ সালের ২৬ এপ্রিলের মধ্যে রিটার্ন টিকেটের সম্পূর্ণ টাকা প্রদান করে টিকিট কনফার্ম করতে হবে।

টিকিট কাটার শর্ত হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, যাত্রীরা টিকিট দিয়ে ২০২২ সালের ৮ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তারা এ টিকিট বাতিল বা রিফান্ড করতে পারবেন না। টিকিট কেটে কোনো দেশে যেতে হলে সে দেশে সর্বশেষ ৩ দিন ও সর্বোচ্চ ৩ মাস থাকতে পারবেন। ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়েই কাটা যাবে টিকিট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD