শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে করোনার নতুন ঢেউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

যুক্তরাষ্ট্রে আবারও করোনা মহামারির নতুন ঢেউ আঘাত হানতে পারে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রে এই আশঙ্কার কথা জানিয়েছেন।

গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নিম্নমুখী। তবে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করছে।

ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল বলেন, ‘আমরা জানি না এই পর্বত (সংক্রমণের) কতটা উঁচু হবে।’

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি ৩০ শতাংশ বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো রোগীর চাপ বাড়বে। আগের সংক্রমণ ঢেউয়ের তুলনায় এবারের ঢেউ অনেক বড় হতে পারে। কারণ বিপুল সংখ্যক মানুষ বাড়িতেই তাদের করোনা শনাক্ত পরীক্ষা করছে এবং এর ফলে সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না।

তারা জানিয়েছেন, ইতোমধ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ১৪ এপ্রিল পর্যন্ত সাত দিনের সংক্রমণের গড় ছিল ৩৯ হাজার ৫২১। এর আগের সপ্তাহে এই গড় ছিল ৩০ হাজার ৭২৪।

স্ক্রিপ্টস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের প্রধান ড. এরিক টপল বলেন, এই সংখ্যাটি সম্ভবত গতবারের ভয়াবহ উচ্চতায় না পর্যন্ত শেষ হবে না। বিএ ২ মার্কিন যুক্তরাষ্ট্রেও একই প্রভাব ফেলতে পারে যেমনটি ইজরায়েলে ছিল, যেখানে সংক্রমণ হঠাৎ করেই বেড়ে গিয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD