মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ে নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ওই ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৫৫) ও তার মেয়ে একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী ইয়াসমিন (২৭)।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, আজ মঙ্গলবার ভোরে সেহরির সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে ধানের খোলায় ধান ঢাকতে যান মা ও মেয়ে। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে এ খবর পেয়ে সকালে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD