মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

উখিয়া সীমান্তে বিজিবির হানা, প্রায় ৭ লাখ ইয়াবাসহ আটক ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের করবুনিয়া সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ছয় লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

আজ শনিবার দুপুরে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ব লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির। তিনি জানান, ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করবুনিয়া এলাকার শীর্ষ মাদক কারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া ইকবালের সিন্ডিকেটের অপর সদস্য মো. রফিক আলমকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তিনি আরো জানান, মূলত ঈদকে টার্গেট করে চালানটি আসছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এটিই একই অভিযানে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার সর্বোচ্চ চালান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD