শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনাভাইরাস : বিশ্বে মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭৮ জন মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন ১৭১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৬৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৪ হাজার ৮১৭ জন মারা গেছেন।

প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ১৯৭ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৫ হাজার ২৫৭ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯২৬ জন এবং মারা গেছেন ১৩১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৭ লাখ ২৫ হাজার ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৮ হাজার ৫৬১ জন মারা গেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD