শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে উপরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন–বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান জানান, খিলগাঁও ফ্লাইওভারে উপরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম শনাক্ত করা হয়। নিহতদের একজন হলেন খুলনার ফুলতলা উপজেলার রশনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস ও রাজধানীর ভাটারার আব্দুস সালামের ছেলে এনতারুজ্জামান। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD