শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈদের দিন সারা দেশে বৃষ্টির আভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২

ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার (২ মে) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে যেমন- রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

‘রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন, ‘উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।’

নেওয়াজ কবীর আরও বলেন, ‘গত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝাড়ো হাওয়া বয়ে গেছে।’

আজকের আবহাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকের আবহাওয়াও স্বাভাবিক থাকবে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি। আজ, কাল এবং আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে।

ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD