শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পাঁচ জনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পাঁচ জনের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল। এ সময় বাস ও অটোরিকশার সংঘর্ষে হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই চারজনও মারা যান। নিহত পাঁচ জনের মধ্যে অটোরিকশাচালকও রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD