শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃহস্পতিবার রাত থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলাকাভেদে গ্যাস সরবরাহ বন্ধ থাকা এবং কিছু কিছু জায়গায় গ্যাস সংকট সমস্যার সমাধান হতে বৃহস্পতিবার (৫ মে) রাত পর্যন্ত সময় লাগতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ মে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বেশ কিছু এলাকায়। সেই সঙ্গে একই সময় গ্যাস সংকটও থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩ মে) অর্থাৎ ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বা গ্যাস সংকট থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD