রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অবসরে পাঠানো হলো ১৭ পুলিশ কর্মকর্তাকে তেলআবিবকে পাশ কাটিয়ে ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে ওয়াশিংটন, কোণঠাসা নেতানিয়াহু পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই: সাকিব নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: হান্নান মাসউদ সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব শিশুর আবদারে গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ফিলিস্তিনিদের নানাভাবে গায়েব করে দিচ্ছে ইসরাইল

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১, চালক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম খোরশেদ আলম (৪০)। অটোরিকশাচালক শাহ আলমকে (১৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে চকবাজার থানার সোয়ারি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আটককৃত চালক শাহ আলম গণমাধ্যমকে বলেন, আমার গাড়ির ধাক্কায় খোরশেদ আলম গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, চালক শাহ আলমকে আটক করা হয়েছে। খোরশেদ আলমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া চকবাজার থানাকে বিষয়টি জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD