শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :

আসিফ আকবর ও এসডি রুবেলের সঙ্গে লিজার দুই গান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

প্রকাশ হয়েছে এ সময়ের কণ্ঠশিল্পী লিজার নতুন দুই গান। এর মধ্যে ‘ফেরে না হারানো দিনগুলো’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে একটি অনলাইন অ্যাপে। এটি লিখেছেন ও সুর করেছেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ কবির সুমন।

গানটিতে লিজা জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সহশিল্পী হিসাবে কণ্ঠ দিয়েছেন। ‘কে তুমি এলে জীবনে’ শিরোনামের আরেকটি গান প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে।

এটি মূলত সংগীতশিল্পী এসডি রুবেল পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার গান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজনে এসডি রুবেল। এ গানে লিজা কণ্ঠ শেয়ার করেছেন এসডি রুবেলের সঙ্গে।

এসব গান প্রসঙ্গে লিজা বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গাওয়া গানটির কথা ও সুর অসাধারণ। কবির সুমন দাদার কথা, সুরে গাইতে পারটা ভীষণ সৌভাগ্যের। আর রুবেল ভাইয়ের সঙ্গে সিনেমার গানটিও সুন্দর।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD