হোটেলে অসুস্থ বোধ করায় ভারতের সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে) নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানিয়ে দিলেন, সব শেষ। মঙ্গলবার (৩১ মে) বলিউড শিল্পী কেকে’র এমন আকস্মিক মৃত্যুতে হতবাক সবাই। রাতে মর্গেই রাখা হয়েছে তার মরদেহ।
বুধবার (১ জুন) তার মরদেহের ময়নাতদন্ত হবে। সকালে শহরে আসবেন কেকে-র স্ত্রী ও পুত্র। তাদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে।
কৃষ্ণকুমার কুন্নাথ মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
জানা যায়, এদিন তিনি গুরুদাস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: আনন্দবাজার