শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় আরও ১৩৭৫ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৩৯৯ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৫ জনের।

বুধবার (১ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ২৬ লাখ ১৮ হাজার ৬৯২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৩ হাজার ৫০৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২০ জন এবং এ পর্যন্ত করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪৮০ জন এবং মৃত্যু হয়েছে ৩৩২ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১১ জন এবং শনাক্ত হয়েছে ৩৭ হাজার ২৯০ জনের। ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ২৬৭ জন এবং মৃত ৬৬ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৫২৬ জন এবং মৃত্যু ৮৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১৭ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। ফ্রান্সে মৃত ৭৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ১৪২ জন। ব্রাজিলে মৃত ১৫৯ জন এবং আক্রান্ত ৪১ হাজার ৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৪ জন এবং আক্রান্ত ৩৩ হাজার ৩০২ জন। একই সময়ে তাইওয়ানে সর্বোচ্চ ৯০ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৭০৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD