শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাবিতে ভর্তিচ্ছুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ছাত্রদল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা।

শুক্রবার (৩ জুন) ঢাকার কাজী মোতাহার হোসেন ভবন কেন্দ্র ও শহীদ মিনার এলাকায় ভ‌র্তিচ্ছু‌ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন, সদস্যসচিব আমানউল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক আবু জাফর প্রমুখ।

শুভেচ্ছা জানানোর সময় তারা শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার খোঁজ-খবর নেন এবং শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে আসার আহ্বান জানান।

শুভেচ্ছা জানানো শেষে দুপুর ১টার দিকে মৌন মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের পাল্টাপাল্টি ঘোষণায় ক্যাম্পাসে সংঘর্ষের চাপা আশঙ্কা তৈরি হয়েছিল। এসব আশঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পরীক্ষা।

এবার ‘গ’ ইউনিটের জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৩ জন। আসন সংখ্যা ৯৩০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন।

গত বছরের মতো এবারও ‘গ’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হয়েছে ৪৫ মিনিট। এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে।

এ বছর ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৩৪০ শিক্ষার্থী। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ই জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ই জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD