শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সীতাকুণ্ডে আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। সীতাকুণ্ড থানা পুলিশ মঙ্গলবার এ মামলা করে। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অবহেলার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সাড়ে ৯টার দিকে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এরপর এ ঘটনায় পুলিশের তরফ থেকে মামলাও করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD