আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে।
শনিবার (১১ জুন) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।