শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় ৫৩ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন মনিরুল হক সাক্কু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৫৩টি কেন্দ্রের ফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত রয়েছেন দ্বিতীয় অবস্থানে। কেন্দ্রে প্রাথমিকভাবে ভোট গণনার পর এ ফল জানা গেছে।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পাওয়া কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় ৫৩টি কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬০৬০ ভোট আর নৌকার আরফানুল হক রিফাত পেয়েছেন ২৫৩০০ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র আরেক প্রার্থী নিজামউদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে এই ৫৩ কেন্দ্রে ১৩৩৩৬ ভোট পেয়েছেন।

তবে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় বেসরকারিভাবে ফল ঘোষণা করছে সেখানে এখন পর্যন্ত ২২টি কেন্দ্রের ফল জানা গেছে। ওই ফল অনুযায়ী নৌকা প্রতীকের রিফাত ৯৩৯৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ৮৯১৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদুন্নবি ফল ঘোষণা করছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD