শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় রাজধানীতে সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

এনা পরিবহনের একটি বাসের চাপায় গতকাল রোববার উত্তরা মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা।

সোমবার বিকেল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

তিনি জানান, রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে বলেও জানান ওসি জহিরুল।

ওসি আরো জানান, গতকাল মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী এনা বাসের চাপায় গুরুতর আহত হয় বলে জেনেছি। ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD