শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে করোনায় আক্রান্ত আরো ৮৭৩, মৃত্যু ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। ২১ দিন পর একজনের মৃত্যুর কথা জানালো স্বাস্থ্য অধিদফতর। এর আগে সর্বশেষ ৩০ মে একজনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। সোমবার স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮৭৩ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৫৯৬ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

অধিদফতর জানায়, এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ১৩২ জনের এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন।

এ দিন সুস্থ হয়েছেন ৯২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন। মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৮৭ শতাংশ শনাক্তের হার নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD