শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খালের উপর নির্মাণকাজ বন্ধ করে দিলেন মেয়র তাপস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২

রামপুরা খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই নির্মাণকাজ বন্ধ করে দেন। এরআগে মেয়র মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে মেয়র শেখ তাপস মেরাদিয়া জে বøকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় দেখতে পায় রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের উদ্দেশে বলেন এখানে কাজ হবেনা। বন্ধ, বন্ধ। এ সময় তিনি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরবর্তীতে মেয়র ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে নৌকা যোগে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও কাজী বোরহান উদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD