শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লেগেছে। এতে দোকানে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচ তলার ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আগুনের ঘটনায় ন্যাশনাল ইলেকট্রনিক্সের ১৫টি ফ্রিজ ও ২০-২২টি টেলিভিশনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে দোকনের মালিক মামুনুর রশিদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। আগুনের ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD