শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের এসআই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বিগত ২০২১ সালের ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই- নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, বিগত ২০২১ সালের ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই- নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় (Aptitude Test and Viva-voce) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধারভিত্তিতে প্রযোজ্য বিধি-বিধান পরিপালনের শর্তে ৮৭৫ জন প্রার্থীকে একবছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে।

পুলিশ সদরদপ্তরে থেকে আরও বলা হয়, চূড়ান্ত ফলাফল www.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD