শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুর ও সিলেটে ফের বন্যার শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২

দেশের উত্তরের রংপুর, উত্তর-পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন স্থানে চলতি মাসেই (জুলাই) স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জুলাই মাসের দ্বিতীয়ার্ধে ভারি বৃষ্টির কারণে এই বন্যা হতে পারে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।

রোববার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

বৈঠক শেষে আজিজুর রহমান বলেন, জুলাই মাসের প্রথমার্ধে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে সামান্য কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান তিনি।

আজিজুর রহমান আরও বলেন, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। জুলাই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

এছাড়াও সারা দেশে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে বলেও আভাস দেন এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD