শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২৪ ঘণ্টায় করোনায় ১২২৫ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৭ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২

বিশ্বে মহামারি করোনা সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যু হার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১২শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৭ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, মঙ্গলবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৫ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৬২ লাখ ৯ হাজার ৫১৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৪৬৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৫৫৫ জনের।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৭৫ জন । দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৮০১ জন মারা গেছেন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৫২৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD