বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

জামিন মেলেনি যমুনা ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজারের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

অর্থ আত্মসাতের মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের ১২ কোটি টাকা আরমান নিজ অ্যাকাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন- এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এরপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি।

পরে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আরমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD