শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সায়েদাবাদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়, টিকিট নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে হাজারো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা যায় বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর থেকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেকে টিকিট পাননি বলে জানান।

সায়েদাবাদ বাস টার্মিনাল সরেজমিনে ঘুরে দেখা যায়, খুলনা, বরিশাল, মাদারীপুর, ভাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

মাদারীপুরগামী যাত্রী নাহিদ হাসান বলেন, দুপুর ২টায় এসেছি, প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর রাত ৮টার বাসের টিকিট পেয়েছি।

তিনি আরও বলেন, আগে মাওয়া যেতাম। সেখান থেকে ফেরি পার হয়ে ওপারে গেলে সহজেই বাস পাওয়া যেত। এখন পদ্মা সেতু হলেও বাসের সংকটে অসুবিধায় পড়েছি।

বরিশালগামী কাওসার বলেন, লঞ্চে গেলেই ভালো হতো। ভাবলাম, পদ্মা সেতু হওয়ায় সহজে চলে যেতে পারবো। কিন্তু আগে যে সময় অতিরিক্ত লাগতো, এখন তা টিকিট কাটতেই লেগে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD