শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

কেন এক বছর মাংস খাননি শ্রীলেখা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২

পশ্চিমবঙ্গের নায়িকা শ্রীলেখার অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে পছন্দ করেন। জড়ান বিতর্কেও। এগুলো সহজভাবেই নেন তিনি।

সদ্য সামলে উঠেছেন অস্ত্রোপচার। একটি চোখেই আপাতত শুরু করেছেন লেখালেখি। তার‌ মধ্যেই বৃহস্পতিবার নিজের নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী শ্রীলেখা শেয়ার করলেন যেখানে তিনি জানালেন ‘এটাই বোধহয় তার আধ্যাত্মিক জীবনের সূচনা’।

তবে সংসারের মায়া ত্যাগ করেননি শ্রীলেখা। তবে ঠিক এক বছর আগে শ্রীলেখা সিদ্ধান্ত নেন কোনো ধরণের মাংস না খাওয়ার। দিন কয়েক আগে সেই বর্ষপূর্তির কথাই তিনি জানান।

শ্রীলেখা জানান, অবলা চারপেয়ে সন্তানদের প্রতি অগাধ ভালবাসা থেকেই গত বছর আজকের দিনে মাংস খাওয়া ছাড়েন তিনি এবং এক বছর ধরে নিজের সিদ্ধান্তে অনড়ও থাকতে পেরেছেন । তাই তার মনে হচ্ছে তিনি আধ্যাত্মিক জীবনের জন্য প্রস্তুত।

তবে তার এই গল্পে যে একটা ছোট্ট ট্যুইস্টও আছে. সে কথাও এদিন লেখেন তিনি।

অকপটে তিনি স্বীকার করেন, মাংস খাওয়া থেকে বিরত থাকলেও ইলিশ মাছ খাওয়া তিনি বন্ধ করতে পারেন নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD