শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মা সেতু দিয়ে মানুষ স্বস্তিতে ঢাকায় ফিরছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ঈদুল আজহা উদযাপন শেষে শেকড়ের মায়া ছেড়ে আবারও রাজধানীতে ফিরছে দক্ষিণাঞ্চলের ১৮ থেকে ২০ জেলার কর্মব্যস্ত মানুষ। সোমবার (১১ জুলাই) ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকে ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু দিয়ে ঢাকায় ফিরছে তারা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল থেকে সড়কে ছিল না কোনও দুর্ভোগ। ভোগান্তির চিরচেনা রূপ পাল্টে গেছে। পরিবার-পরিজন নিয়ে পদ্মা সেতু হয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।

শরীয়তপুর থেকে ঢাকাগামী রোবায়েত নামে এক যাত্রী বলেন, ‘সময় এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি ফেরিঘাটের ঝক্কি-ঝামেলা থেকে মুক্তি পেয়ে আমরা দারুণ খুশি।’

শরীয়তপুর সুপার সার্ভিস বাসের এক সহকারী বলেন, ‘ঢাকা থেকে শরীয়তপুর এখন সহজেই যাওয়া যায়। তবে রাস্তা সরু হওয়ায় মাঝে মাঝে একটু জ্যামে আটকে থাকতে হয়। এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আর কোনও সমস্যা হয় না। দ্রুত ঢাকা পৌঁছে যাই। তবে ঢাকায় ঢুকতে সমস্যা হয়, প্রচণ্ড গাড়ির চাপ থাকে।’

খুলনা থেকে আসা দোলা পরিবহনের যাত্রী সোবহান বলেন, ‘দ্রুত পদ্মা সেতুর কাছে এসেছি, এখন উঠবো। আশা করি, অল্প সময়ে সেতু পার হয়ে ঢাকায় চলে যাবো। এক সময় খুবই ভোগান্তি ছিল ঘাটে। সেই ভোগান্তি থেকে মুক্তি পেলো দক্ষিণ অঞ্চলের মানুষ। এতে আমরা খুব খুশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD