শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

আবার বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানালেন, বছর চার-পাঁচ আগে রবিনের সঙ্গে কাজের সূত্রে পরিচয় ঘটে তার। এরপর আলাপে আলাপে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পর্কের কথা তারা পরিবারকে জানান। পরিবারও সম্মতি দেয়। এরপর গত ২৭ মে ঘরোয়া আয়োজনে দুজনের চার হাত এক হয়।

পূর্ণিমা বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।

উল্লেখ্য, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি কন্যা সন্তানের মা হন নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ নায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD