শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

জ্বালানি সংকট আরও বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

দেশে জ্বালানি সংকট আরও বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না, তা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD