শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বামী-স্ত্রী বাসা ভাড়া নেয়ার চারদিন পর এক জনের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

সাভারের আশুলিয়ায় নূর বিশ্বাস (২৮) নামের এক যুবককের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নূর বিশ্বাসকে বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার দেলোয়ারের বাড়ির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুই থেকে তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত নূর বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাসের ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নূর বিশ্বাসের ভগ্নিপতি মো. জাকির হোসেন বলেন, গত ১৪ জুলাই পারিবারিকভাবে বিয়ে হয় নূরের। বিয়ের তিন দিন পর স্ত্রীকে গ্রামে রেখে ঢাকায় আসেন নূর। পরে রোববার নূরের মোবাইল ফোন থেকে এক নারী আমাকে কল দিয়ে বলেন নূরকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। আপনারা এসে নিয়ে যান। আমরা গ্রাম থেকে জিরাবো এসে নূরের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার নূর ও এক নারী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। শুক্রবার ঘর ধোয়ামোছা করে বাড়িতে ওঠেন তারা। শনিবারও নূরকে রিকশা চালাতে দেখেছি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি জব্দ করা হয়েছে। নিহতের কথিত স্ত্রীর পরিচয় শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD