শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলিস্তানে ক্রেন থেকে রড পড়ে ৫ পথচারী আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর গুলিস্তানে হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড ওঠানোর সময় রড নিচে পড়ে পাঁচ পথচারী আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে হল মার্কেটের আজমেরী হোটেলের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন— জাকির হোসেন (৩৫) ও সাহাবুদ্দিন (৪০)। আহত অন্য তিনজন হলেন— মো. সবুজ (৪০), জাহাঙ্গীর হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

আহতরা জানান, রাতে তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেকগুলো রড তাদের শরীরের ওপর পড়ে। এতে তারা আহত হন।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা মো. হাসান জানান, হল মার্কেটের ওপরে কাজ চলছে। রাতে ক্রেনের মাধ্যমে ওপরে রড উঠাচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে। এতে কয়েকজন পথচারী আহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত পাঁচ জনের মাথায় ও শরীরে আঘাত আছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে আহত পাঁচজন ছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD