শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাগরে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঝড়ে ইঞ্জিন বিকল হয়ে উত্তাল বঙ্গোপসাগরে তিনদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সকালে সুন্দরবনের শ্যালার চর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২ আগস্ট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জন জেলেসহ ‘ছোট হুজুরের দোয়া’ নামে ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে যায়। পরদিন সকাল ৯টায় উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এরপর থেকে জেলেরা ফিশিং ট্রলারটিতে সাগরে ভাসতে থাকেন। রোববার রাত ১১টার দিকে ট্রলারটি সুন্দরবনের শ্যালার চর উপকূল এলাকা এলে তারা মোবাইল নেটওয়ার্ক পান। এরপর সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। বিষয়টি জেনে রাতেই উদ্ধার অভিযান শুরু করেন মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের কচিখালী বিসিজি স্টেশনের সদস্যরা।

সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের শ্যালার চর উপকূল থেকে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD