শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রেনের চালককে ধরলেই সব প্রশ্নের জট খুলবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার যে ক্রেনে করে ওঠানো হচ্ছিল, সেই ক্রেনের চালক পলাতক রয়েছেন। ক্রেনটি মূল চালক চালাচ্ছিলেন নাকি অন্য কেউ চালাচ্ছিলেন, তা চালককে ধরা গেলেই জানা যাবে।’

সোমবার (১৫ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

ওসি বলেন, ‘যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনিই ক্রেনটি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ চালাচ্ছিলেন, সেই প্রশ্নের জবাব আপাতত নেই। চালককে ধরা গেলেই সব প্রশ্নের জবাব মিলবে।

ওসি মহসী বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ ফায়ার সার্ভিসের কাছ থেকে বুঝে পেয়েছি। আহত দুজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্রেনের চালককে আটকের পরই সব প্রশ্নের জট খুলবে। এ ঘটনায় রাতেই মামলা হবে বলেও জানান ওসি মোহাম্মদ মোহসীন।

এর আগে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।

রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। এরমধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD