কেরানীগঞ্জের রোহিতপুরে ঢাকা বিসিক শিল্পনগরীর প্রাইম প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আগুনের ঘটনাটি ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কেরানীগঞ্জের একটি ও ফায়ার সার্ভিসেস হেডকোয়ার্টারের পাঁচটি ইউনিট। রাত ১টা ২২ মিনিটে এ প্রতিবেদনে লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ উপ-সহকারী পরিচালক হাজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১১টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১১টা ৪৭ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।