সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম :

উখিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার এমপি শাহাজাহান চৌধুরীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD