শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

শাহরুখের সিনেমার জন্য ২৫ কোটি নিচ্ছেন বিজয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘জওয়ান’। এটি পরিচালনা করছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, সিনেমাটি অভিনয় করবেন বিজয়। এবার জানা গেলো, এ সিনেমার জন্য বেশ কটি সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বিজয়।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করবেন অভিনেতা বিজয় সেতুপতি। এতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। সাধারণত বিজয় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু শাহরুখের এ সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন। সিনেমাটির জন্য ২১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি ১৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেতা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘এর মাঝে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বিজয়। কারণ ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো দেখা যাবে সানায়া মালহোত্রা, দীপিকা পাড়ুকোনকে।’

‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এতে তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— যোগী বাবু, সুনীল গ্রোভার। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।

শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘জওয়ান’। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD