বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময় হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ সন্দেহ থেকে মামলা, গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার

পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন ধর্ম প্রতিমন্ত্রীকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃতদেহ গোপালগঞ্জে নিয়ে আসা হচ্ছে। রবিবার (১৪ জুন) বাদ আসর তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসায় তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD