বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপি নেতাসহ দুজন গুলিবিদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সরকারি বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খুলনা বিএল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, রাতে রিয়াজ শাহেদ ও রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে দৌলতপুর থেকে বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে আসেন। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলযোগে আসে দুর্বৃত্তরা। পরে রিয়াজ ও রফিকে তারা গুলি করে।

এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের আটক করা সম্ভব হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD