শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

সেই কোরিয়ান যুবককেই বিয়ে করলেন মডেল তৃণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশের র‌্যাম্প মডেলিংয়ে পরিচিত নাম তৃণ। পুরো নাম আফরিনা রাজিয়া তৃণ। গত ১৫ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বর কোরিয়ান নাগরিক জিনবো চৈ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তৃণর সঙ্গে পরিচয় ঢাকাতেই। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। অবশেষে একে-অপরের সারাজীবনের সঙ্গী হলেন।

জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করে। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

অন্যদিকে তৃণ বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, বেশ আগেই থেকেই তৃণ-জিনবোর দুষ্টু-মিষ্টি প্রেম দেখেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাদের বেশ কিছু রিল ভিডিও ভাইরাল হয়েছে। জিনবোর মুখের বাংলা কথাও নেটিজেনরা বেশ পছন্দ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD